দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের শীর্ষ দল স্পেন ও দক্ষিণ আমেরিকার এক নম্বর দল আর্জেন্টিনা। রোববারের এই মহারণে শিরোপার লড়াইয়ে নামবে দুই ফুটবল শক্তি।
স্পেনের লক্ষ্য হবে নিজেদের সংগ্রহে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি যোগ করা। অন্যদিকে আর্জেন্টিনা লড়বে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য।
ফাইনালের আগে জয়ী দলের সম্ভাবনা নিয়ে হিসাব দিয়েছে অপ্টার সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৯ দশমিক ৪ শতাংশ। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানো কিংবা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৫ দশমিক ৪ শতাংশ।
সুপারকম্পিউটারের হিসাবে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে দুই দলের শক্তিমত্তা, কৌশল ও খেলোয়াড়দের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।
সূত্র: আল-জাজিরা
/অ